BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৬
আজকের সর্বশেষ সবখবর

সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে: এমরান আলম


জুন ১৩, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড কমিটি পূণর্গঠন শনিবার (১৩ জুন) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে মুহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহাননগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, মহানগর নির্বাহী সদস্য মাওলানা বুকাইর আহমদ বরকতপুরী।

বৈঠকে উপস্থিতির মতামতের ভিত্তিতে ১৫নং ওয়ার্ড কমিটি পূণর্গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক নুরুল হক নুর, বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আব্দুল আজিজ ধলাই, সদস্য মুহাম্মদ মুহিব উদ্দিন মুহিব, আব্দুল্লাহ আনসার, কলিম উদ্দিন সহ ২১ সদস্য কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।