BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সিম কোম্পানীগুলোর জিম্মিদশা থেকে আমরা ১২ কোটি গ্রাহক মুক্তি চাই


জুন ১০, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ৯ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ২১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৪ জুন রবিবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় গ্রাহকদের জিম্মি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩৫০ জন সংসদ সদস্যদের স্মারকলিপি (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) প্রদানের ব্যাপারে আলোচনা করা হয় এবং সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দখলমুক্ত করার দাবীতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ সহ সন্ধ্যা ৭.০০ ঘটিকা হতে উল্লেখযোগ্য প্রধান সড়কের দোকানপাট বন্ধের সাথে সিলেট মহানগরের প্রতিটি অলিগলির দোকানপাট বন্ধের দাবী জানানো হয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, কোনো পূর্ব ঘোষণা ব্যাতিত ইন্টারনেট ও কলরেটে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্যাকেজের দাম বৃদ্ধি, মেয়াদ কমিয়ে দেওয়া, শর্ত প্রযোজ্যের আড়ালে সিম কোম্পানীগুলো গ্রাহকদের প্রতিনিয়ত ঠকাচ্ছে। মেয়াদ উর্ত্তীনের বাহানায় অব্যবহ্নত এমবি, মিনিট, বাজেয়াপ্ত করে অবৈধ মুনাফা অর্জন করছে এবং পরবর্তী প্যাকেজ কিনলেও পূর্বের অব্যবহ্নত ব্যালেন্স যোগ না করে সিম কোম্পানীগুলো একতরফা লাভ করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও গ্রাহক স্বার্থবিরোধী। বক্তারা আরো বলেন, গ্রাহকদের অনুমতি ছাড়াই অনাকাঙ্খিত সার্ভিস যেমন, ওয়েলকাম টিউন, নিউজ এলার্ট, গেমস ইত্যাদির নামে গ্রাহকদের ব্যালেন্স কেটে নেওয়া হচ্ছে। এসব প্রতারণা ও মেয়াদের বাহানায় সিম কোম্পানীগুলোর সর্বপ্রকার অরাজকতা থেকে আমরা গ্রাহকরা মুক্তি চাই। সর্বোপরী সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানার জিম্মিদশা থেকে আমরা ১২ কোটি গ্রাহক মুক্তি চাই।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সাংগঠনিক কর্মতৎপরতার গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সচেতন নাগরিক সমাজ ও যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে উছমান কামালী, দিলীপ আচার্য, ঝলক দেব ও মির্জা বাপ্পী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।