BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেট দেবালয় রথযাত্রা উ‌দযাপন কমিটির সাধারণ সভা ১২ জুন শুক্রবার


জুন ১০, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ২০২৬ ইংরেজি উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। এই সাধারণ সভা আগামী ১২ জুন শুক্রবার সকাল ১১টায় সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

সাধারণ সভায় সকল দেবালয়সমূহের সেবায়িত, পরিচালক, সভাপতি, সম্পাদকসহ প্রতিনিধিবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৯ জুন সোমবার শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই বৃহস্পতিবার প্রথম রথযাত্রা এবং ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রা মহোৎসব সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।