BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন


জুন ৯, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও সমাবেশ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) মঙ্গলবার বিকাল বিকাল সাড়ে ৪টায শাহ পরান গেইটে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সিপিবি জেলা নেতা মনীষা ওয়াহিদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ,বাসদ ( মার্কসবাদী,) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্যচুক্তি অসম, অন্যায্য ও অধীনতামূলক।এই চুক্তি বাংলাদেশকে শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত করবে না, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকেও হুমকির মুখে ঠেলে দেবে।চুক্তির শর্তানুযায়ী, মার্কিন বাণিজ্য স্বার্থের পরিপন্থী কোনো দেশ—অর্থাৎ চীন, রাশিয়া এর সাথে বাংলাদেশ কোনো বাণিজ্যচুক্তি করতে পারবে না। ইতোমধ্যে রাশিয়া থেকে জ্বালানি কিনতে মার্কিন ‘ছাড়পত্র’ চাইতে হচ্ছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অপমানজনক। সামরিক সরঞ্জাম ক্রয়েও নির্ভরশীলতা চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ বর্তমানে ৮০% প্রতিরক্ষা সরঞ্জাম চীন থেকে আনে। এই চুক্তি বাংলাদেশকে একটি নির্দিষ্ট ভূ-রাজনৈতিক শিবিরে ঠেলে দিচ্ছে। এতে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা বিপন্ন হচ্ছে।

বক্তারা দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।