BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট


জুন ৮, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফের ভূমিকম্পে কাঁপল সিলেট। রোববার রাত ১১টা ৪১ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পে বড়সড় ঝাঁকুনি অনুভূত হয়। মধ্যরাতের এ ভূমিকম্পে নগরীতে আতঙ্ক দেখা দেয়।

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট ছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়।

অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনেও কম্পন হয়েছে।

এরআগে গত ২১ এপ্রিল সকালে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।