BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৪
আজকের সর্বশেষ সবখবর

এমপি মালেকের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করায় বিএনপি নেতা সুহেল ইবনে রাজার নিন্দা


জুন ৬, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সুহেল ইবনে রাজা।

তিনি শনিবার সন্ধ্যায় নিজের ফেইসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে ,তা কেবল একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়, বরং সত্য, ন্যায়বোধ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধেও একটি নগ্ন আঘাত। বক্তব্যের পূর্ণাঙ্গ অংশ গোপন রেখে কয়েক সেকেন্ডের খণ্ডিত ভিডিও ছড়িয়ে যারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তারা মূলত সত্যের মোকাবিলা করার সাহস হারিয়ে ফেলেছে।যুক্তিতে পরাজিত হয়ে তারা এখন মিথ্যার আশ্রয় নিয়েছে, অপপ্রচারকে হাতিয়ার বানিয়েছে এবং মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, মাননীয় সংসদ সদস্যের বক্তব্য কোনো আলেম-ওলামা,পীর-মাশায়েখ বা ধর্মীয় ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে ছিল না। কিন্তু একটি সুবিধাবাদী চক্র নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বক্তব্যের অর্থ পরিবর্তন করে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।এটি শুধু অনৈতিক নয়,বরং জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

রাজনীতিতে মতভেদ থাকতে পারে,সমালোচনা থাকতে পারে,কিন্তু মিথ্যাচার,অপপ্রচার ও চরিত্রহনন কখনো রাজনীতি হতে পারে না। যারা এসব অপকৌশলের আশ্রয় নেয়,তারা নিজেদের দেউলিয়াত্বেরই প্রমাণ দেয়।

জনগণের প্রতি আহ্বান গুজব নয়, সত্যকে অনুসরণ করুন খণ্ডিত ভিডিও নয়,পূর্ণ বক্তব্য শুনুন অপপ্রচার নয়,বাস্তবতা যাচাই করুন। কারণ সচেতন জনগণই মিথ্যার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।