BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৯
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক


মে ১৬, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইলফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইলফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন- কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।

বিজিবি সূত্র জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। বিজিবি আরও জানায়, আটককৃত দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, ‌বিজিবি আটক দুজনকে থানায় সোপর্দ করেছে। যাচাই-বাছাই করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে এজাহার দেয়া হচ্ছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।