BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৪
আজকের সর্বশেষ সবখবর

বালুবাহী ট্রাক দিয়ে সাংবাদিককে হত্যার চেষ্টা: থানায় লিখিত অভিযোগ


সেপ্টেম্বর ৭, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু ব্যবসায় নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখির জেরে মো. শাকির আহমেদ (৩৬) নামের সংবাদকর্মীর ওপর ট্রাক চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন উঁচু ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধায় শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা গাড়ির চালকসহ ২-৩ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংবাদকর্মী।

তিনি হলেন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকা ও অনলাইন দৈনিকসিলেট ডটকম এর শ্রীমঙ্গল প্রতিনিধি এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাকির আহমেদ অবৈভাবে বালু উত্তোলন ও পরিবহন নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখি করেছিলেন। ঘটনার দিন রাতে প্রেস ক্লাবে মতবিনিময় সভা শেষে বাড়ি ফেরার পথে উঁচু ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা বালু বোঝাই একটি ট্রাক তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। জীবন বাঁচাতে তিনি মোটরসাইকেল নিয়ে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। এতে তার মোটরসাইকেলের লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে প্রায় দেশ হাজার টাকার ক্ষতিসাধন হয়। পরবর্তী স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সন্দেহজনক তালিকায় থাকা তিন ব্যক্তির নামও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।