BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

মায়ামির নতুন মৌসুম হার দিয়ে শুরু


ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

এবার হার দিয়েই নতুন মৌসুম শুরু করলো মেসির মায়ামি। লস এঞ্জেলসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে তারা।

রোববার (২২ ফেব্রুয়ারি) এমএলএসের নতুন মৌসুমে উদ্বোধনি ম্যাচে এলএএফসির কাছে হেরে গেছে ইন্টার মায়ামি।

সামনে ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মহাযজ্ঞের বছরেই এমএলএসের নতুন অধ্যায়। জুনে ৩৯-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি টানা দ্বিতীয়বার এমভিপি জিতে প্রস্তুত ছিলেন প্রথম ম্যাচের জন্য। তবে লস অ্যাঞ্জেলস কোলিসিয়ামে সন হিউং মিনের লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে হার দিয়েই শুরু করে এলএমটেনরা।

ম্যাচের ৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের বা পায়ের জাদুতে ১ গোলের লিড নেয় লস এঞ্জেলস। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করেন ডেনিস বোয়াংগা। শেষ পর্যন্ত ২-০ গোলে হার মানে ইন্টার মায়ামি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।