BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৫
আজকের সর্বশেষ সবখবর

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবেন যে তিন শ্রেণির ব্যক্তি


ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আর এই ভোটগ্রহণ নিয়ে নতুন আইন জারি করেছে ইসি। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তিন শ্রেণির ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন।

নির্বাচন কমিশন বলছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে শুধু তারাই মোবাইল সঙ্গে রাখতে পারবেন, যারা ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন। যেমন—ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ ও নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য। এই তিন ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো ভোটার, প্রার্থী বা সংশ্লিষ্ট কেউ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না।

জানা গেছে, এবারের ভোটে বিশৃঙ্খলা রোধে যুক্ত করা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’। কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা বা গোলযোগ দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে বার্তা পাঠাতে পারবেন। এটি মূলত দ্রুত সাড়া প্রদান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

‎‎ইসি জানিয়েছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই প্রযুক্তিনির্ভর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সেই সঙ্গে এবারের নির্বাচনে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।