BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৬
আজকের সর্বশেষ সবখবর

ভুটানকে ১২ গোল দিল বাংলাদেশের মেয়েরা


জানুয়ারি ৩১, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হয় লাল-সবুজ মেয়েরা। প্রতিপক্ষকে রীতিমতো গোলে ভাসিয়েছেন পিটার বাটলার শিষ্যরা।

নেপালের পোখরায় শনিবার (৩১ জানুয়ারি) ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক পেয়েছেন তিনজন- মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তার।

মুনকি সর্বাধিক ৪ গোল করেছেন। তৃষ্ণা ও আলপি করেছেন ৩টি করে গোল। একটি করে গোল করেছেন মানমি চাকমা ও অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

চার দলের এই প্রতিযোগিতা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হওয়ার পর সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনালে খেলবে। ২ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ৪ ফেব্রুয়ারি মুখোমুখি হবে স্বাগতিক নেপালের।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি মূলত তিনটি ক্যাটাগরিতে আয়োজন করে সাফ। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ মিলিয়ে আগের ৬ আসরের পাঁববারই চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।

২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে আয়োজিত আসরে বাংলাদেশের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সবশেষ গত বছর অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বাটলার শিষ্যরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।