BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১


জানুয়ারি ৭, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রূপনগর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) রূপনগর থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রূপনগর থানার বিভিন্ন এলাকায় বুধবার দিনভর এই বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন–মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) ও মোছা. কামরুন্নাহার (৫২)।

উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের ইতোমধ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।