BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৪
আজকের সর্বশেষ সবখবর

আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়া


ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি ব্যতিক্রমী ও প্রভাবশালী নাম। দীর্ঘদিন ধরে আপসহীন নেতৃত্ব, সংগ্রাম মুখর রাজনৈতিক জীবন এবং গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় অবস্থানের কারণে তিনি দেশের রাজনীতিতে সাহসী নেতৃত্বের প্রতীকে পরিণত হয়েছেন।

প্রতিকূল রাজনৈতিক পরিবেশ, দমন–পীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক আদর্শ থেকে সরে যাননি। ক্ষমতার বাইরে থেকেও তিনি ধারাবাহিক ভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থেকেছেন। তাঁর এই অবস্থান তাঁকে শুধু বিএনপির নেত্রী হিসেবেই নয়, বরং গণতন্ত্রকামী মানুষের কাছেও এক অনুপ্রেরণার নাম করে তুলেছে।

রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বহুদলীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মনে করেন। একই সঙ্গে রাজনৈতিক সংগ্রামে তাঁর ব্যক্তিগত ত্যাগ ও দীর্ঘ সময়ের কারাবাস বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবস্থান অস্বীকার করার সুযোগ নেই। রাজনৈতিক ইতিহাসে তিনি থাকবেন একজন আপসহীন নেত্রী হিসেবে, যার সংগ্রাম ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।