BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯
আজকের সর্বশেষ সবখবর

লুটপাটের ক্ষত মুছতে সাদা পাথরে পানি স্প্রে


আগস্ট ১৭, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রশাসনের নীরবতা ও নজরদারির অভাবে পাথর লুটপাটে ক্ষতবিক্ষত হয়েছে সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর।

শনিবার দুপুরে লুটের সেই ক্ষত মুছতে সাদাপাথরে পানি স্প্রে করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

ফেসবুকে নেটিজেনরা মন্তব্য করেছেন, পাহাড়ি ঢলের পানিতে এমনিতেই গর্ত ভরাট হয়ে যেত। কিন্তু তা না করে কৃত্রিমভাবে শ্রমিক দিয়ে গর্ত ভরাট ও ফায়ার সার্ভিস দিয়ে পানি স্প্রে করার অযৌক্তিক ও দায়সারা কর্মকাণ্ডের জন্ম দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রশাসনের নির্দেশে গর্ত ভরাটকারী শ্রমিকের গরম বালু থেকে প্রশান্তি ও বালু নিচের পাথর ভাসানোর জন্য পানি স্প্রে করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।