BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৭
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে ভূমিকম্পে নি হ ত ১, আ হ ত ২৯


আগস্ট ১২, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। প্রাকৃতিক এ দুর্যোগে ১৬টির বেশি ভবন ধসে পড়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনদিরজি শহরে।

কম্পন রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিনদিরজিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই এক বৃদ্ধার মৃত্যু হয়। একই ভবন থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রদেশজুড়ে মোট ১৬টি ভবন ধসে পড়েছে, যার বেশিরভাগই জরাজীর্ণ ও ব্যবহারহীন ছিল। এ ছাড়া দুটি মসজিদের মিনার ধসে গেছে। আহতরা আশঙ্কামুক্ত। এপি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।