BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৪৬০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৫


জুলাই ২২, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা থেকে ১৪৬০ বোতল বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, রাত সোয়া ২টার দিকে এয়ারপোর্ট থানার ধোপাগুল পয়েন্টের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে র‍্যাব-৯-এর একটি আভিযানিক দল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সিলেটগামী সাদা রঙের এক প্রাইভেট কার ও একটি সাদা রঙের পাজেরো জিপকে থামার সংকেত দিলে গাড়িতে থাকা পাঁচ ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যরা তাদের ধরে ফেলেন। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ছোট ছোট প্লাস্টিক ব্যাগে রাখা ১ হাজার ৪৬০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গাড়ি দুটি জব্দ ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।