BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ৩০ জনের প্রাণহানি


জুলাই ৩, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কতৃপক্ষ।

হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা বলেন, ১৯ জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার মান্ডি অঞ্চলে দশজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ২৯ এবং ৩০ জুন পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

হিমাচল প্রদেশের মান্ডি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াস নদী বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে, তাই ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি রাজ্যে রেড এলার্ট জারি করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।