BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করুন


মে ১০, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন বাণিজ্যচুক্তিসহ দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, ইরানে মার্কিন ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ করার দাবিতে আগামীকাল ১১মে সোমবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জমায়েত শেষে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

১০ মে রোববার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলার নেতৃবৃন্দ জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাংলাদেশ জাসদ মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ ও সাধারণ সম্পাদক নাজাত কবির,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়,বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এক যুক্ত বিবৃতিতে, আগামীকাল সোমবার দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।