BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক


জুন ২৭, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।

অভিযুক্ত গৃহবধূর নাম রিপা বেগম (২৩)। তিনি স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, সুমন মিয়া ও রিপা বেগম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী তাদের বসত ঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে। অভিযানের বিষয় টের পেয়ে বাসা থেকে পালিয়ে যান সুমন মিয়া।

অভিযানের বিষয়ে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতির বসতঘর থেকে ২০ কেজি গাজা জব্দ করাসহ রিপা বেগম নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ ছাড়া অভিযানে সুমন মিয়ার পাসপোর্ট জব্দ ও ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত রিপা বেগমকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রবিউল্লাহর নিকট হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।