BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৩২.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


জুন ২৩, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকা থেকে ৩২.৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২২ জুন) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপারকে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নুরু মৃধার ছেলে মোহন মৃধা (৩২) ও সাত্তার চোকদারের ছেলে অপু চোকদার (৩২)।

এর আগে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উবাহাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই পরিমাণ গাঁজাসহ ২জনকে গ্রেফতার করে। পরে মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।