BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ৫৭ কেজি গাজাসহ আটক ২


জুন ২০, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ অভিযানে ৫৭ কেজি গাজাসহ দু’জন আটক করে র‌্যাব।

শুক্রবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৪টার দিকে অভিযান চালায় র‌্যাব-৯ সিপিসি- ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী মাধবপুর থানার মির্জাপুর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে মো. মনির (৪৭) ও মো. আব্দুল মজিদের ছেলে সাইদুর রহমানকে (৩৬)।

র‌্যাব সদস্যরা তাদের হেফাজত থেকে রঙিন থানকাপড়ে মোড়ানো ৫৭ প্যাকেট গাজা জব্দ করেন। প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি করে গাজা।

মনির ও সাইদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।