BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে শিশুকে কুপিয়ে হ ত্যা


জুন ১৭, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে সুমাইয়া নামে ৯ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ফাঁকা মাঠ শিশুটিকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়।

শিশু সুমাইয়া ওই গ্রামের বেনু মিয়ার মেয়ে।

ছাতিয়াইন পুলিশ ফাঁড়ি আইসি এসআই আশিষ কুমার দে জানান, সোমবার সন্ধ্যায় শিশু সুমাইয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে এক্তিয়ারপুর গ্রামে ফাঁকা মাঠে ফেলে দেয়। পরে স্বজনরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সুমাইয়া মারা যান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সুমাইয়ার শরীরে অনেক আঘাতে চিহ্ন রয়েছে। কারা তাকে মেরেছে তা এখনও শনাক্ত করা যায়নি।’

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, পুলিশ হত্যার রহস্য ও প্রকৃত অপরাধীকে ধরতে কাজ করছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।