BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২২
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে পুকুর থেকে নববধূর মরদেহ উদ্ধার


জুন ১৬, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর থেকে ইসমত আরা (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার পাইক পাড়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে মরদেহটি চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার সকালে গোসল করতে পুকুরে যান ইসমত আরা। দীর্ঘ সময়েও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পুকুরঘাটে পড়ে থাকা কাপড় দেখে সন্দেহ হলে খবর দেওয়া হয় চুনারুঘাট ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানিয়েছেন, ইসমত আরা কৃষক মর্তুজ আলীর দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় আড়াই মাস আগে তিনি ইসমত আরাকে বিয়ে করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতার কারণে পানিতে পড়ে মারা গেছেন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।