BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিসহ ৩০ দলের সঙ্গে ফের বসছে ঐকমত্য কমিশন


জুন ১৫, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত ইস্যু নিয়ে আবারও বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় আজ রোববার (১৫ জুন) এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৭ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক শুরু হবে এবং ১৯ জুন পর্যন্ত চলবে।

এই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া।

এর আগে, গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।