আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে বিমান বি’ধ্ব’স্তে ২৪১ জনের নি’হ’ত হবার শোক না কাটতেই এবার হেলিকপ্টার বি’ধ্ব’স্তে পাইলটসহ ৭ জন নি’হ’ত হয়েছে।
ভারতের উত্তরাখণ্ডে রবিবার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশিতে যাচ্ছিল। আর্য এভিয়েশনের এই হেলিকপ্টারটি যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বি*ধ্ব*স্ত হয়।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানায়, হেলিকপ্টারটিতে সাতজন আরোহীর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক, একজন শিশু, একজন পাইলট ছিলেন। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
