BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃ ত্যু


জুন ১৪, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জের ঘরদাইর গ্রামে বজ্রপাতে আলমগীর মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। আলমগীর মিয়া ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির সামনে গরুকে ঘাস খাওয়াতে যান আলমগীর মিয়া।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলমগীর মিয়ার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বজ্রপাতে বানিয়াচং-আজমিরীগঞ্জের রাস্তার পাশের হাওরে সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন-এর দুটি মহিষ মারা গেছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান, ‘নিহতের পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।