BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৩
আজকের সর্বশেষ সবখবর

খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে


জুন ১, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে খোয়াই, কালনী ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। টানা বর্ষণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, খোয়াই নদীর পানি রবিবার সকাল ৬টায় বাল্লা পয়েন্টে ছিল ২১.০৫ সেন্টিমিটার।

দুপুর ১২টায় তা বৃদ্ধি পেয়ে ২১.২৫ সেন্টিমিটার হয়। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার বেশি।
আজমিরীগঞ্জে কালনী নদীর পানি দুপুর ১২টায় বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর পানি বাড়লেও এখনো তা বিপৎসীমা অতিক্রম করেনি।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদী, চুনারুঘাটের সুতাং নদী ও বাহুবলে করাঙ্গী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। ওই নদীগুলোর তীরবর্তী অনেক এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে টানা বর্ষণে হবিগঞ্জ শহরের প্রধান সড়কের সার্কিট হাউজের সামনে, পানি উন্নয়ন বোর্ডের সামনে এবং পিছনের রাস্তার ফায়ার সার্ভিস এলাকা পানিতে ডুবে গেছে।

শহরের শ্যামলী, পুরানমুন্সেফী, মাহমুদাবাদ, শায়েস্তানগর, মোহনপুরসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি উঠেছে। লোকজনকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।