BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১২
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের


মে ৩১, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মো. নবী (৭) ও সাদিয়া আক্তার (৮)। তারা একই গ্রামের বাসিন্দা আরজু মিয়ার সন্তান।

পানিতে ডুবে একই পরিবারের ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।

তিনি জানান, শনিবার দুপুরে খেলা করার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয় তাদের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।