BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১১
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ইয়াবাসহ গ্রেফতার ২


মে ২৭, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জরে বাহুবল উপজেলার ঘোষপাড়া এলাকায় র‌্যাবের পৃথক অভিযানে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন- র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (৪২) ও গ্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের মৃত আব্দুর বারেকের ছেলে অহিদ মিয়া (৬০)।

এর আগে, সোমবার (২৬ মে) সন্ধ্যা ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ ও ৪ হাজার পিস ইয়াবাসহ অহিদ মিয়া গ্রেফতার হন। পরে মামলা দিয়ে তাদেরকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।