শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজে উড়াল সেতুর নির্মাণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (১৫ মে) শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি ছাড়াও এলাকায় মাইকিং করে বিষয়টি গ্রাহকদের জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
জালালাবাদ গ্যাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উড়াল সেতুর নির্মাণ কাজের জন্য ৩ ইঞ্চি ব্যাসের গ্যাস লাইন নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে।
এ জন্য দুপুর ২টা-রাত ৮ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যান্ত্রিক ত্রুটির কারণে এ সময়সীমা কমবেশি হতে পারে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
