BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ আটক ৩


এপ্রিল ১২, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে নারীসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল শুক্রবার রাত ১০ টায় মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে নারীসহ তিন জনকে আটক করেন।

ধৃত ব্যাক্তিরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উত্তর সিংহগ্রাম এর সুরেশ শাহজী এর পুত্র পরিমল শাহজী(৩৩) ও কিরমোহন শাহজী এর পুত্র সন্তোষ শাহজী(২৫) এবং গোয়ালনগর গ্রামের উষা রঞ্জন সরকার এর কন্যা বিপাশা সরকার (১৮)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মুহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।