BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৬
আজকের সর্বশেষ সবখবর

ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানো মামলায় এক আসামি জেলহাজতে


মার্চ ১৯, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বকুল নামে এক আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ আসামিরা হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। ম্যাজেস্ট্রেট কামরুল ইসলাম ৩ আসামি মোতালিব মিয়া, মকুল, সেকুল মিয়ার জামিন মঞ্জুর করেন। গত ১৩ই মার্চ উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসির কাছে আসামিরা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে আহত করে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হলে চুনারুঘাট থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে। খবর পেয়ে আসামিরা গাঢাকা দেয়। এ ব্যাপারে মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিন বাদী হয়ে আদালতে ৪ জনকে আসামি করে মামলা দাযের করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।