BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৩
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত


জানুয়ারি ২৮, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ীর চাপায় মোটরসাইকেল আরোহী টিটক মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাইপাস রোড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন-অজ্ঞাত গাড়ী চাপা দিলে মোটরসাইকেল আরোহী টিটক মিয়া গুরুত্বর আহত হন।

আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।