BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৬
আজকের সর্বশেষ সবখবর

দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ৫০ হাজার টাকায় বিক্রি


জানুয়ারি ২২, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে দুই হালি ডালিম ও এক হালি মাল্টা দাম ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জামেয়া ইসলামিয়া মরিছা মাদরাসায় আয়োজিত বার্ষিক মাহফিলে দান করা ডালিম ও মাল্টা নিলামে বিক্রি হয়।

স্থানীয়রা জানান, জামেয়া ইসলামিয়া মরিছা মাদরাসার বার্ষিক মাহফিলে দান করা দুই হালি ডালিম ও এক হালি মাল্টা বক্তা মুফতি মুশাহিদ ক্বাসেমী নিলামে তোলেন। নিলামে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৫০ হাজার টাকা তা কিনে নেন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মাওলানা শরিফ আক্তার হুসাইন।

জামেয়া ইসলামিয়া মরিছা মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদরাসার বার্ষিক মাহফিলে শুভাকাঙ্ক্ষীরা এ ফলগুলো দান করেন। পরে ফলগুলো নিলামে তোলা হলে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। মূলত ফল কিনে মাদরাসার সহযোগিতা করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।