BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ


জানুয়ারি ২১, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ১০ এলাকায় বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, নবারুন, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, দর্জিপাড়া, ফরহাদখার পুল, পূর্ব মিরাবাজার ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।