BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৫
আজকের সর্বশেষ সবখবর

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১৭টি শেইভ মেশিন জব্দ


ডিসেম্বর ২৪, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি:  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে নিষিদ্ধ ১৭টি শেইভ মেশিন জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে যাদুকাটা নদীর ঘাগটিয়া ও বিন্নাকুলী এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

নদীর পরিবেশ বিনষ্ট ও পাড় কেটে বালু-পাথর উত্তোলন করার অপরাধে এসব শেইভ মেশিন জব্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।