BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৫
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন


ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : মহাম বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

সোমবার সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এর নেতৃত্বে ক্লাব সদস্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন-ক্লাব সদস্য তারেক আহমদ খান, রায়হান হোসেন খান, জসিম উদ্দিন, আলমগীর আলম, মিজান মোহাম্মদ, আমির উদ্দিন, উৎফল বড়ুয়া, আব্দুল কাদির জীবন, আহমদে পাবেল, ফারুক মিয়া, শিপন চন্দ জয়, সোহেল আহমদ, নাহিদ আহমদ, সাংবাদিক মোস্তফা হোসেন সম্রাট প্রমূখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।