BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


অক্টোবর ১৮, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট প্রতিনিধি  : সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার উপরে ভারতীয় চোরাচালানের মালামাল আটক করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ও ১৮ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় থ্রি পিস-৩২ টি, লেহেঙ্গা-২১ টি, চিনি-৬৫০০ কেজি, গরু-০৬টি, চকলেট-১৯২ বক্স, সিগারেট ফিল্টার- ১,০০,০০০ পিস, মদ-৮২৭ বোতল, বিয়ার-০২ বোতল এবং বাংলাদেশী রসুন-১,০০০ কেজি, কাঁচা মরিচ- ১৯২ কেজি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-০৬ টি এবং ইঞ্জিন চালিত ট্রলি-০১টিসহ অন্যান্য মালামাল করতে সক্ষম হয়।

যার আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৮৯ হাজার ২ শত ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।