BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০২
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত


অক্টোবর ১৩, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক :  মৌলভীবাজারের জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশা চালক লিটন মিয়ার (২৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সমাইবাজারে এ দুর্ঘটনা ঘটে।

লিটন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা রেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ফুলতলা বাজারে মাছ বিক্রি করে দুই ব্যবসায়ী লিটনের অটোরিকশা যোগে জুড়ী উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে সমাইবাজারের সেতুতে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সেতুর স্টিলের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লিটনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।