BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

খুলে দেওয়া হয়েছে টাঙ্গুয়ার হাওরসহ পর্যটন স্পটগুলো


জুন ২৩, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলো সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

রবিবার (২৩ জুন) বেলা ৩টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন (ইউএনও) তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

বন্যা পরিস্থিতি অবনতির কারণে ১৮ জুন মঙ্গলবার বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরসহ উপজেলার সকল পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন।

জানা গেছে, ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ১২ উপজেলার অধিকাংশ এলাকা বন্যা প্লাবিত হয়। পরিস্থিতি খারাপ ও হাওরে উত্তাল ঢেউ থাকার কারণে টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।