BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শেখ হাসিনার জনসভাকে সফল করায় জেলা ও মহানগর আ’লীগের কৃতজ্ঞতা


ডিসেম্বর ২০, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কৃতজ্ঞতা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম নির্বাচনী প্রচারণা সভা সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এক বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী, জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, সিলেটের ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ নেতাকর্মী, সিলেট বিভাগের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বর্তমান সংসদ সদস্যবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সিলেট বিভাগে আওয়ামী লীগ দলীয় উপস্থিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা প্রশাসন সিলেটসহ সরকারি বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট সকল, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, আজকের জনসভায় উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মানিত সকল নেতৃবৃন্দ, আজকের জনসভায় সিলেট বিভাগের সর্বস্তরের উপস্থিত আপামর জনসাধারণ যাদের সরব উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে জনসভাস্থল সবসময় ছিল প্রানবন্ত, প্রবাসী নেতৃবৃন্দ, সর্বোপরি আজকের জনসভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি আধ্যাত্মিক নগরী সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করার জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়াও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।