BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নৌকার পক্ষে প্রচারণায় ফেরদৌস


জুন ১৫, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। বুধবার বিকেলে মহানগরীর তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় লিফলেট বিতরণ করেন এবং তাকে দেখতে ভিড় জমান স্থানীয় ভোটাররা।

গণসংযোগকালে ফেরদৌস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ জুন নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি। নৌকা জয়ী হলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।