BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আর নেই


অক্টোবর ২৩, ২০২২ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া আর নেই। গত রাত পৌনে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

কুনু মিয়া লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান।

গত এপ্রিল মাসে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তাতে কুনু মিয়াকে আহ্বায়কের দায়িত্ব দেয় কেন্দ্রীয় জাতীয় পার্টি।

এদিকে, কুনু মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।