BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সামাজিক আন্দোলনের ‘সম্প্রীতি সমাবেশ বৃহস্পতিবার


সেপ্টেম্বর ২৭, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: ‘সম্প্রীতির মিলিত ঐক্যে -বাঙালীর বাংলাদেশ-মানবিক বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে নগরীতে ‘সম্প্রীতি সমাবেশ’ আহবান করে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনের সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির ডাকে আগামী ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আহুত সম্প্রীতি সমাবেশে ‘বাঙালী জাতির স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মৌল চেতনা ও  গৌরবোজ্জল মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দের উপস্থিতি কামনা করেছেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান পান্না ও সদস্য সচিব সন্দিপন শুভ ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।