BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৬
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে বিএনপির এক নেতা বহিষ্কার, ৩ নেতাকে শোকজ


সেপ্টেম্বর ২০, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল সাময়িক বহিষ্কার, ৩জন নেতাকে শোকজ করেছে সিলেট জেলা বিএনপি। শোকজ প্রাপ্তরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জামিন আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে অভিযোগের ভিত্তিতে এক জনকে সাময়িক বহিষ্কার ও ৩ জনকে শোকজ নোটিশ প্রদান করা হয়। এতে আরো বলা হয় জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর আগামি সাত (০৭) দিন মধ্যে তাদের স্বপক্ষে বক্তব্য প্রদান না করলে হেলালুজ্জামান হেলালকে স্থায়ী ও অন্য ৩ জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ প্রদান করা হবে।

সম্মেলনের বৎসর পূর্তির পূর্বে দশ জন তৃণমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত নেতাকর্মীদের মাঝে চার জনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত অভিযোগের ভিত্তিতে সাময়িক বহিষ্কার ও শোকজ প্রদান করা হয়। এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে কথোপকথন।

উল্লেখ্য, গত ১৮ই জানুয়ারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সরাসরি তৃণমূলের ভোটে নোমান উদ্দিন মুরাদ সভাপতি, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সিনিয়র সহসভাপতি পদে হেলালুজ্জামান হেলাল, আমিন উদ্দিন আহমদ প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী আব্দুল জলিল সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে গত বৎসর ৭ই নভেম্বর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সরাসরি সভাপতি মশিকুর রহমান মহি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল আহমদ নির্বাচিত হন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।