BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে প্রাইভেট কার চাপায় বৃদ্ধা নিহত


আগস্ট ১০, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের বাহুবলে প্রাইভেট কার চাপায় নেছা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর ফার্ম গেইট নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে প্রাইভেট কারটি আটক করলেও চালক পালিয়ে যায়।

জানা যায়, বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী নেছা খাতুন মিরপুরে ডাক্তারের কাছে যেতে ফার্ম গেইট নামক স্থানে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় হঠাৎ শ্রীমঙ্গল থেকে নরসিংদীগামী (ঢাকা মেট্রো-গ-৩১-৪৬৮১) একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চাকার সাথে করে অন্তত পক্ষে তিনশ মিটার পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু ঘটে।

এসময় লোকজন ধাওয়া করে প্রাইভেট কারটি মিরপুরে আটক করতে সক্ষম হয়। তবে চালক পালিয়ে যায়। এছাড়া কিছু সময় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

লসনা হাইওয়ে থানার এএসআই রাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কামাইছড়া পুলিশ ও লসনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।