BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০


আগস্ট ৩, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জে লাখাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকালে উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় আহাদ মিয়ার ছেলে ইকবাল আহমদের সাথে নানু মিয়া ছেলে সাইকুল ইসলামের পূর্ব বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে বুধবার বিকালে ইকবাল মিয়া হামলা করলে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আহত হয়েছেন সুন্দর আলীর ছেলে মোশাররফ মিয়া (৫২), নুর আহমদের ছেলে হাকিম মিয়া (৩০) নানু মিয়ার স্ত্রী তামান্না (৩০), আমিজ আলীর ছেলে সাইকুল মিয়া (৩৫), আমিজ আলীর ছেলে আইকুল মিয়া (৪০) হামিদ আলীর ছেলে আব্দুল মিয়া (৩৫), কালাই মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (১৮), আহাদ মিয়ার ছেলে আব্দাল মিয়া (৩৫), আহাদ মিয়ার ছেলে ইকবাল মিয়া (৩০), আহাদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬), মৃত বাদশা মিয়ার ছেলে আহাদ মিয়া (৫০), মৃত ডুগা মিয়ার ছেলে কাজল মিয়া (৩২)।

গুরুতর আহত সাইকুল ও আইকুল মিয়াকে সিলেটে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।