BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় শিক্ষিকা বরখাস্ত


আগস্ট ১, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: হবিগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার স্কুলে ড্রেস পরে স্কুলে না আসায় শিক্ষিকা মৌসুমী রায় কর্তৃক লাঞ্ছিত হবার ঘটনায় শিক্ষিকাকে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) রাতে জেলা প্রশাসন হবিগঞ্জ ফেসবুক আইডিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারকে লাঞ্ছিত করার সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান যে, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যেহেতু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেহেতু সংবেদনশীল এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর পোষ্ট না দেয়া বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।