BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৭
আজকের সর্বশেষ সবখবর

চাকরির নিয়োগ দেবে পিএসসি


মার্চ ২৯, ২০২২ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাকরি ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবলায়। নয়টি ভিন্ন পদে মোট ৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী।

পদসংখ্যা

মোট ৯১ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন-ভাতা

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://bpsc.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ এপ্রিল, ২০২২।

সূত্র : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।