বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৪৬তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কর্মতৎপরতা ও মাঠ পর্যায়ের কর্মসূচীর উপর গুরুত্বারোপ করে এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১৮ নভেম্বর বুধবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ সদস্য ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক বা নিশ্চিত করার প্রয়োজন বলে আমরা মনে করি। দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে এসে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। চিকিৎসক সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, পরীক্ষা-নিরীক্ষায় জটিলতা, ওষুধের সংকট এবং অব্যবস্থাপনাসহ বিভিন্ন কারণে অনেক রোগী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। বক্তারা আরো বলেন, সংসদ সদস্য ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা যদি নিজেরা সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করেন তাহলে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসার মান, ওষুধ সরবরাহ এবং সেবার পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়টি আরও গুরুত্ব পেতে পারে। সরকারি ও বেসরকারি চিকিৎসাব্যবস্থার মধ্যে বৈষম্য কমানো এবং সরকারি স্বাস্থ্য খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার প্রত্যাশা করা হয়। সরকারি হাসপাতালকে শুধু সাধারণ মানুষের চিকিৎসার জায়গা হিসেবে না দেখে রাষ্ট্রের সব শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সংসদ সদস্য থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জোর দাবী জানান বক্তারা। যতোদিন সরকারী হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হচ্ছেনা ততোদিন আমাদের আন্দোলন চলবে বলে বক্তারা হুশিয়ারী প্রদান করেন।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি এম এ আলী জালালাবাদীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার। সাংগঠনিক কর্মতৎপরতা ও মাঠ পর্যায়ের কর্মসূচীর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি কবি মকসুদ আহমদ লাল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া খান, জামাল আহমদ, সোহেল আলী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক ফরিদ আলী, সহ-দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সুহেল মিয়া, সিলেট মহানগর কমিটির সদস্য মোঃ সাগর, নেতৃবৃন্দদের মধ্য থেকে শ্রীকান্ত দাস, শাহেদ মিয়া, মুজাহিদ আহমদ, শহীদ আহমদ, মোঃ রাজা মিয়া, মোঃ সালাহউদ্দিন, মইনুদ্দীন, ঋষিকেশ দাশ লিটন, অজিত বিশ্বাস, জয়ন্ত সরকার, আব্দুর রাহীম, মোহাম্মদ আব্দুল লতিফ, অনিল দাশ, হরিমোহন রায়, সজীব মহালদার ও ইমান আলী।
